1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

আকিকুর রহমান রুমন:

-হবিগঞ্জের বানিয়াচং সড়কের ছিলাপাঞ্জা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম নামের এক নারী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, ১০আগষ্ট
(সোমবার)বেলা আনুমানিক দেড়টার দিকে মোটরসাইকেলের ধাক্কায়(দূর্ঘটনায়)ফাতেমা বেগম(৪০)এক নারী আহত হয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে সিলেটে চিকিৎসার জন্য রওয়ানা হলে সন্ধ্যার দিকে রাস্তায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এদিকে দূর্ঘটনার পর,পর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন বলে পুলিশ সূত্রে জানাযায়।
নিহত ফাতেমা বেগম উপজেলা সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের তাতারি মহল্লার আক্কল আলীর স্ত্রী।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)
নাজমুল হক রাত সাড়ে ১১টার দিকে মুঠোফোনে নিহত নারী ফাতেমা বেগম(৪০)এর
(মৃত্যুর)বিষয়টি নিশ্চিত করে বলেন,এইমাত্র তিনি মরদেহটি উদ্ধার করে তার পুলিশ সদস্য (এসআই)
মোস্তফা মিয়া সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে দিয়ে থানায় এসেছেন।
দূঘটনা কবলিত মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া গেছে।
সে জাতকর্ণ পাড়ার আনোয়ার হোসেনের পুত্র তানভীর(১৪)ও তানজিল(১০)মিয়া।
তবে নিহতের পরিবার থেকে এই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এলাকাবাসী সূত্রে জানাযায়,
বিষয়টি পারিবারিক ভাবে মিমাংসার চেষ্টা করা হচ্ছে এবং মোটরসাইকেল চালকের পরিবারের লোকজন আহত হওয়ার পর থেকে তারা মহিলার পরিবারের সাথে রয়েছেন।
অন্যদিকে দূর্ঘটনা কবলিত আশপাশের লোকজন সূত্রে জানাযায়,এই অনাকাঙ্ক্ষিত মোটরসাইকেল দূর্ঘটনায় নারী নিহত হলেও চালক তার সঠিক রাস্তায় ঐ ছিলেন।
মহিলাটি হুট করে দৌড় দিয়ে সাইকেলের উপরে পড়ে গিয়ে আহত হয়েছেন।
হয়তো তার মৃত্যু এভাবেই ছিলো বলে এই উছিল্লাতে তিনি মারা গিয়েছিেন।
তবে চালক তার সঠিক সাইডে ঐ ছিলো।
এবং এই দূর্ঘটনায় চালকের কোন দুষ ছিলোনা।
বিষয়টি পারিবারিক ভাবে মিমাংসার চেষ্টা চলছিলো বলেও অনেকেই জানিয়েছেন।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT