1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

সিলেট-সুনামগঞ্জ রোডে সড়ক  দুর্ঘটনায় এক নারীর মৃত্যু।। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৪০ বার পঠিত

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াইরগাও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রাস্তা পাড়ি দেয়ার সময় পিকআপের ধাক্কায় ফুরুবি (৬৫) নামের ওই নারীর মর্মান্তিক মৃত্যু হয়। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে। জয়কলস হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় বুড়াইরগাঁও বাজারে ফার্মেসীতে ঔষধ কিনতে আসেন ওই নারী। এক পর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক পারাপারের সময় দ্রুত গতির পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-১৪৬০) তাকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT