1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ আশি কেজি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১১ আগষ্ট) বিকালে উপজেলার মুন্সিগঞ্জ বাজারের একটি দোকান ও একটি গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করে এ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান সহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অভিযানে জব্দকৃত আশি কেজি কারেন্ট জাল গুলি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন মৎস্য সম্পদ সুরক্ষা এবং প্রজনন মৌসুমে মাছের বংশ বিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। কারেন্ট জালে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণি ও ছোট মাছের পোনা আটকা পড়ে। ফলে নদী, খাল ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রী ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহব্বান জানান।

ছবি- শ্যামনগরে মোবাইল কোর্টে জব্দকৃত কারেন্ট আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে।

রনজিৎ বর্মন
তাং-১১.৮.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT