1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

রূপগঞ্জে সাড়ে তিন কোটি টাকা মূল্যের  কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩০৩ বার পঠিত

মো:শাহিন,রূপগঞ্জ, প্রতিনিধি ঃ

এশিয়ান হাইওয়ে সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কালাদী এলাকার মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল ৭ আগষ্ট শনিবার ভোর রাতে সাড়ে তিন কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের নারায়ণ মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এসময় মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম (৫৯), পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক (৬৩) ও শিলিমপুর এলাকার মৃত আব্দুল খালেক সরকারের ছেলে আব্দুল মজিদকে (৫৩) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর নায়েব সুবেদার সৈয়দ শুকুর আলী জানান, নারায়ণ মূর্তিটি ৩১ ইঞ্চি দৈর্ঘ্যরে ৩৫ দশমিক ৪ কেজি ওজনের।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ###

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT