1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

মাধবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৬ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আয়েশা আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সুরমা চা-বাগান এলাকার হরিদাশ বাক্তির স্ত্রী বুচন বাক্তি (৩০) ও একই এলাকার মৃত অনুকুল সরকারের পুত্র হৃদয় সরকার (৩২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, বুচন বাক্তি ও হৃদয় সরকার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে বুচন বাক্তিকে ২ কেজি গাজা ও হৃদয়কে ১০ গ্রাম গাজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বুচন বাক্তিতে ১ বছরের কারাদণ্ড ও হৃদয়কে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT