1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

মাধবপুরে ফেনসিডিল সহ নারী আটক:ভ্রাম্যমাণ আদালতে সাজা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৪০৯ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে  উপজেলার কাশিমনগর ফাঁড়ি পুলিশ ফেনসিডিল সহ সত্তোর্ধ এক নারীকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক নারীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে হালিমা (৭০) নামের এক নারীকে মাধবপুরের টেঙ্গা বাজার থেকে আটক করেন ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা ও এএসআই মোজাম্মেল।

এসময় ওই নারীর দেহে বিশেষভাবে বাধা ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে আটক নারীকে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তারের অফিসে হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বিকেলে  ওই নারীর বয়স বিবেচনায়  ৫ হাজার টাকা জরিমানা করেন।

দন্ডিত নারী হালিমা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপু গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT