1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

মতলব দক্ষিণে চাই বিক্রেতা লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৮৫ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী মতলব দক্ষিণ প্রতিনিধি ঃ

 

রামকৃষ্ণ বৈদ্য নামের এক চাই (মাছ ধরার ফাঁদ) বিক্রেতার লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। শুক্রবার (৬ আগষ্ট) বিকালে দক্ষিণ বাইশপুর বিলের পানিতে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ধনারপাড় বৈদ্যবাড়ীর মৃত জগেশ্বর চন্দ্র বৈদ্যর ছেলে রামকৃষ্ণ বৈদ্য মাছ ধরার ফাঁদ চাই বা বুনচা তৈরি করে বিক্রি করতেন। বৃহস্পতিবার তিনি তার চাই বিক্রির টাকা আনার কথা বলে চাঁদপুরে যান। রাতে বাড়ি না ফেরার কারণে তার পরিবারের স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজখবর করতে থাকেন। সেই সাথে চাঁদপুরে যে ব্যক্তির কাছে চাই বিক্রির টাকা আনার কথা ছিল সেখানেও খোঁজ নিয়ে জানা যায় তিনি টাকা আনার জন্য যাননি।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মতলব-পেন্নাই সড়কের পৈলপাড়া গ্রামের উত্তর পাশে বাইশপুর বিলে উলঙ্গ অবস্থায় একটি লাশ দেখতে পাওয়া যায়। বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

রামকৃষ্ণ বৈদ্যের ভাই বাসুদেব চন্দ্র বৈদ্য জানান, গতকাল আমার ভাই চাই বিক্রির টাকা আনার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরার কারণে আমরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকি। আজ (শুক্রবার) বিলের পানি থেকে লাশ উদ্ধারের খবর শুনে আমরাও ঘটনাস্থলে আসি এবং ভাইকে শনাক্ত করি।

 

লাশ উদ্ধারের বিষয়ে থানার ওসি মোঃ মহিউদ্দিন মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই বুঝা যাবে ঠিক কি কারণে এই ব্যক্তির মারা গিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT