1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর উপজেলার শিকারপুর কমিউনিটি ক্লিনিকে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট-২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন। ক্যাম্পে আগত নারীদের বিনামূল্যে ভায়া পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
ক্যাম্পটি পরিদর্শন করেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেহনেওয়াজ। এ সময় শিকারপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নারীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করতেই নিয়মিতভাবে এ ধরনের বিনামূল্যের ভায়া ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বাস্থ্যসেবা নিতে আসা নারীরা বিনামূল্যে পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
ছবিঃ
১১/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT