1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোল্লা কবির হোসেন ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত। সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু। কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত। জন্মাষ্টমী উপলক্ষ্যে ভেড়ামারায় শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরে মঙ্গল শোভাযাত্রা ও দুর্গাপূজার কাঠামো উদ্বোধন ​। কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ। সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে ব্যাপক সাড়া, নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস মেয়র পদপ্রার্থীর। কয়রায় বিয়ের মাত্র ১৭ দিনের মাথায় শ্বশুর বাড়ীতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা । শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল। আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী। মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত।

কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে জলাবদ্ধতা নিরসন, চলাচলের পথ সুগম করা এবং উপড়ে পড়া গাছ অপসারণে এক অনন্য প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় আনসার ও ভিডিপি। সদস্যদের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি গ্রামের মোড়লপাড়া শানবিলের ৩০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার ও সড়ক সংস্কার করা হয়েছে। একই সাথে ভারী বর্ষণে উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করেছে তারা। এই উদ্যোগের ফলে প্রায় ২০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে, মোড়লপাড়া শানবিল এলাকার ওই পথ ও খাল দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। সম্প্রতি অতিবৃষ্টির কারণে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হলে বাসিন্দারা মারাত্মক দুর্ভোগে পড়েন। এছাড়া ভারী বর্ষণের ফলে রাস্তার ওপর একটি গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলীকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে যশোর জেলা কমান্ড্যান্ট জনাব মাজহারুল ইসলাম ভূঁইয়াকে অবহিত করেন। জেলা কমান্ড্যান্টের সার্বিক দিকনির্দেশনায় আনসার ও ভিডিপি সদস্যরা দ্রুত উদ্ধার ও সংস্কার কাজে মাঠে নামেন। শুক্রবার (৭ আগস্ট-২৬) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলীর উদ্যোগে এবং সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ সেবামূলক কাজ সম্পন্ন হয়। ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়ন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT