1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

করোনায় একদিনে বরিশালে ১৮ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৫১ বার পঠিত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত ছিলেন। সোমবার (০২ আগষ্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (০৩ আগষ্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৯৪ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ১৪ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর বরিশাল বিভাগে এই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৭৪০ জন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্তদের মধ্যে বরিশাল জেলায় ২৪৫ জন, পটুয়াখালীতে ১৭৯ জন, ভোলায় ১৬৫ জন, পিরোজপুরে ৬৩ জন, বরগুনায় ৪৬ জন এবং ঝালকাঠিতে ৪২ জন।

এ নিয়ে বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৩৬৭ জন। এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩’শ বেড বিশিষ্ট করোনা ইউনিটে মঙ্গলবার ৩২৭ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১২৩ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘন্টায় এই ইউনিটে ৫৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT