1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে রমজান উপলক্ষে তিনশত দরিদ্র পরিবারে ফুড প্যাক বিতরণ। খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত -১২ জন। শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল। রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল। জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর শাখার দোয়া ও ইফতার মাহফিল। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান। পাটপণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ভারত থেকে বাড়তি ৫০ হাজার টন ডিজেল জ্বালানি আমদানির আগ্রহ বাংলাদেশের। বাংলাদেশের কাছে পাত্তা পেল না পাকিস্তান। সাতক্ষীরায় পাঁচটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংগঠিত।

আ. লীগের মনোনয়নপত্র জমা দিলেন অপু বিশ্বাস

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

ভক্তরা ভালোবেসে ‘ঢালিউড কুইন’ বলে সম্বোধন করেন। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র। বর্তমানে রাজনীতির মাঠেও সরব তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেছে তাকে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরমও কিনেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুরে সেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে গত ১৫ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয় করেন অপু। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি বলেন, ‘নারী ও শিশুদের নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়েই রাজনীতিতে নেমেছি। কারণ আমি এই বিষয়টার সঙ্গে সরাসরি জড়িত। আমাকে ও আমার সন্তানকে বিষয়টি নিয়ে সাফার করতে হয়েছে। আমি বুঝি একজন নারীকে কতটা সমস্যায় পড়তে হয়।

মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দিবেন। আমিও আশাবাদী সুযোগ পাবো বলে।’

প্রসঙ্গত, বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর নায়ক বাপ্পী চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে সিনেমায় অভিনয় করছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT