আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের বানিয়াচং-
নবীগঞ্জ সড়কের কাগাপাশা ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজি চালক সহ গুরুতর আহত হয়েছেন আরও ৫জন।
এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার(২ অক্টোবর)রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়,
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিজবা চৌধুরীর মালিকানাধীন একটি প্রাইভেটকার যোগে তিনি তার চালক সহ বানিয়াচং থেকে সিলেটের উদ্যেশে রওয়ানা দেওয়ার পথে নবীগঞ্জ থেকে বানিয়াচংয়ের উদ্যেশে ৫জন যাত্রী নিয়ে ছেড়ে আসা নবীগঞ্জ উপজেলার রাজাবাদ গ্রামের আব্দু নূর মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক আবজাল মিয়ার যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ হয়।
সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে উভয় গাড়ি পাশের খাদে পড়ে যায়।
এতে সিএনজি চালক আবজাল মিয়া সহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে হাসপাতালে নেওয়ার পথে এক যাত্রী মারা যান।
নিহত ব্যক্তি হলেন বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ইনাথখানী মহল্লার আব্দু লতিফ মিয়ার ছেলে আব্দু খালিক মিয়া (৪৫)।
অন্যদিকে আহতদের মধ্যে সিএনজি চালক আবজাল মিয়া(৪৩)ও অপর এক যাত্রীর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
এছাড়া অন্য আহতদেরও হাসপাতালে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দূর্ঘটনায় ১জন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন,দূর্ঘটনা স্থলে গাড়ি উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
এছাড়াও আহতদের চিকিৎসা নিচ্ছেন খবর পেয়েছেন।
তবে ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত পরে জানাবেন বলেও জানিয়েছেন।
আকিকুর রহমান রুমন।
৩রা অক্টোবর (শনিবার)২০২৬ইং।
বানিয়াচং উপজেলা হবিগঞ্জ।