আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তাহির মিয়া(৪৮)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
সোমবার(১৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের চালবন হাওড়ে এই ঘটনাটি ঘটে।
নিহত তাহির মিয়া কুর্শা খাগাউড়া গ্রামের রাজপাড়া এলাকার মৃত তাজিমুল্লার ছেলে।
আহতরা হলেন নিহত তাহির মিয়ার আপন দুই ভাই শহীদ মিয়া(৪৫)আনু মিয়া(৩৮)এবং নিহতের স্ত্রী স্বপনা বেগম(৩৫)।
স্থানীয় ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানাযায়,সোমবার সকালে তাহির মিয়া তার আপন দুই ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে নিয়ে চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করতে যান।
এ সময় তাদের প্রতিবেশী চাচা ও চাচাতো ভাই জাহির উল্লাহ,শরীফ,বক্কর সহ কয়েকজন তাদেরকে কাজে বাধা দেন।
এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এতে তাহির মিয়া সহ চারজন আহত হন।
পরে স্বজনরা খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাহির মিয়ার অবস্থার অবনতি হলে পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহতদের ঘটনার সংবাদটি এলাকায় পৌঁছালে এনিয়ে উত্তেজনা বিরাজ করার ও খবর পাওয়া যায়।
এদিকে তাহির মিয়ার মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন স্বজনগন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)শেখ নাজমুল হক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয় নাই।
আকিকুর রহমান রুমন।