অরবিন্দ কুমার মণ্ডল , কয়রা, খুলনাঃ
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘জোনাব বাহিনী’র প্রধান অরজোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।
৬ নভেম্বর শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
এসআরবি-৬’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সুন্দরবনে জেলে বাওয়ালীদের নির্যাতন, মুক্তিপণ আদায়সহ নানা অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।