স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে জামালপুরের সরিষাবাড়ীতে মিছিল-শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) বিকালে উপজেলা ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে ডোয়াইল বাজার এলাকার এই শোডাউন-মিছিল করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় তারা মিলিত হয়।
ডোয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়ার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক আশিক, সিনিয়র সহ-সভাপতি সুজা, যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল হাসান, ছাত্রনেতা বিশাল আহমেদ, নাঈম, মজনু, শরীফ, নাছিম, আব্দুল হালিম, মনির হোসেস সহ ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দরা।
এ-সময় তারা বলেন, ‘নিষিদ্ধ কোনো সংগঠন যেন কোনোভাবেই জনশৃঙ্খলা বিনষ্ট, নৈরাজ্য সৃষ্টি বা অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব ঘটাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং আইনের শাসন বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা মাঠে সোচ্চার আছি।
মোঃ স্বপন মাহমুদ
তাং-২৩/৬/২৬
সরিষাবাড়ি, জামালপুর।