শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ
''আদিবাসী ধাত্রীদের সম্মান,জীবন ও সুস্থতা সুরক্ষা" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রবিবার (৯আগষ্ট) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্প এলাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদিবাসী মুন্ডা কমিউনিটির প্রধান(মোড়ল) নীলকান্ত মুন্ডা।
কৌশল্য মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো। অপু চৌকিদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলা মুন্ডা ও স্থানীয় আদিবাসীবৃন্দ।
ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবসের র্যালি ।
রনজিৎ বর্মন
তাং-৯.৮.২৬