শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার ।
রংপুরে জমিজমা সংক্রান্ত জেরে সংবাদ সম্মেলন করে মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেপ্রনোদিত অভিযোগের প্রতিবাদে দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় নগরীর পার্কের মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শুরুতে গুপ্ত জামাত অ্যাড. ইব্রাহিম খলিল ও তার ভাই আতিক, বাসদ (মার্কসবাদী পাঠচক্র) ছাত্রফ্রন্টের রংপুর জেলার সভাপতি, গুপ্ত জামাত নেতা অ্যাড. বায়েজিদ ওসমানী এবং কথিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থকদের নিয়ে যে সকল অভিযোগ উত্থাপন করে সাংবাদিক সম্মেলন করানো হয়েছে আমি উক্ত অভিযোগগুলো সম্পূর্নভাবে প্রত্যাখান করছি। উক্ত বিষয়টি জানার পর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, রংপুর ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করি।
কথিত অভিযোগ যে ঘটনা চাঁদা দাবী, ভয়- ভীতি প্রদর্শন কিংবা সমঝোতার জন্য অর্থ দাবির কথা বলা হয়েছে সেসব বিষয়ে আমি কোন ভাবেই অবগত নাই এবং এ ধরনের কোন কার্যকলাপের সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে বলতে চাই কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে বাংলাদেশের আইনানুগ অনুযায়ী সুষ্ঠ তদন্ত হউক।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে উক্ত ঘটনা তদন্ত করুক, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্যসহ প্রয়োজনীয় তথ্য প্রমান যাচাই করুক
প্রিয় সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ কেউ কোন অভিযোগ করলে সেটিকে সত্য হিসেবে প্রচার না করে অভিযোগের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি বক্তব্য প্রকাশ করুন। কারণ একটি মিথ্যা ও অসম্পূর্ন সংবাদ একজন মানুষের সামাজিক মর্যাদা, পারিবারিক সম্মান ও রাজনৈতিক ও সামাজিক অবস্থানের উপর বিরুপ প্রভাব ফেলতে পারে। আমি আরও বলতে চাই রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে মিথ্যা অভিযোগে জড়িয়ে হয়রানী করা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। রাজনীতি হোক আদর্শ ও জনগনের জন্য, ব্যক্তিগত আক্রমন, মিথ্যা অভিযোগ কিংবা চরিত্রহীন মাধ্যম নয়। আমি কারো বিরুদ্ধে অযথা কোন অভিযোগ করতে চাই না। তবে ভবিষ্যতে যদি মিথ্যা ও বানোয়াট বা উদ্দেশ্যে প্রনোদিত অভিযোগ প্রচার করে সামাজিক ও রাজনৈতিক হেয় করার চেষ্টা করা হয় তাহলে আমি প্রচলিত আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
এ সময় মহানগর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই সময়ে তাজহাট থানাধীন ৩২ নং ওয়ার্ডস্থ খোদ্দতামপাট সর্দারপাড়ায় মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে অ্যাড. ইব্রাহিম খলিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন উক্ত জমির মালিক দাবিকারী সোলায়মান আলী ও এলাকাবাসী।
বক্তব্যে সোলেয়মান আলী বলেন, জেলা-রংপুর, থানা-তাজহাট মেট্রো, মৌজা-খোদ্দ তামপাট যাহার জে এল নং-১৩৭, সি এস খতিয়ান নং- ৯০, এস এস খতিয়ান নং- ১৪৫, চূড়ান্ত খতিয়ান নং- ৪৩১, খারিজ খতিয়ান নং- ১৭১২, হোল্ডিং নং- ১৬১৬, সাবেক দাগ নং- ৩, হাল দাগ নং-৩০, জমি বাস্তু ৪২ শতক
মধ্যে ৩৬ শতক।তফসিল ভুক্ত জমি আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তি যাহা অ্যাড. ইব্রাহিম খলিল স্থানীয়ভাবে প্রভাবশালী, পেশী শক্তির অধিকারী এবং বল পূর্বক সম্পত্তি আত্মসাতকারী।বিবাদীরা আমাদের মালিকানাধীন জমি হইতে আমাদের অন্যায় ভাবে বেদখল করার চেষ্টা করিলে এবং নিম্ন তফসিল ভুক্ত জমিকে বিরোধীয় সম্পত্তি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করিলে আমার পিতা বাদী হইয়া বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্রানাল, রংপুর এ ল্যান্ড সার্ভে মোকদ্দমা ৪১৯/১৬ আনয়ন করেন। আমার পিতা পরবর্তীতে মৃত্যু বরণ করিলে আমি পক্ষভুক্ত হইয়া মামলা পরিচালনা করিয়া আসিতেছি। এমতাবস্থায় গত ১৩/০৯/২৬ তারিখে তিনি মিথ্যা প্রচারের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন যার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এরুপ মিথ্যা প্রচার বিরত থাকার জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য গত ১৩ সেপ্টেম্বর কোর্ট চত্বরে অ্যাড. ইব্রাহীম খলিল সংবাদ সম্মেলন জমি সংক্রান্ত জেরে কতিপয় ব্যক্তির নামে চাঁদা দাবী, ভয় ভীতি প্রদর্শণসহ সমঝোতার জন্য অর্থ দাবির অভিযোগ তুলেছেন।#