পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে যশোরে শণি, রোব ও সোমবার তিন দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালায় ‘মাল্টিমিডিয়া, ফ্যাট, চেক ও এআই বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সোমবার (২২ জুন-২৬) বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার সমাপনী দিনে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল এডিটর কাউন্সিলের সদস্য শান্তনু ইসলাম সুমিত।
প্রধান অতিথি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ভুল তথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাট চেক ও এআই চেকিংয়ের কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারণা মোকাবিলায় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাংবাদিক সাইফুল ইসলাম সজল, মহসিন মিলন, আব্দুল কাদের প্রমুখ।
তিন দিনের প্রশিক্ষণ কর্মশালায় দু'টি ব্যাচে জেলা ও উপজেলা পর্যায়ে ৩৫জন করে ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। যার মধ্যে জেলা ও উপজেলা থেকে গ্রামের কাগজের ৯জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহন করেন। তারা হলেন, দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহযোগি সম্পাদক দেওয়ান মোর্দেশ আলম, ডিজিটাল এরিটর স্বপ্না দেবনাথ, মণিরামপুর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, খাজুরা স্টাফ রিপোর্টার ফরিদুজ্জামান, ঝিকরগাছা প্রতিনিধি রফিকুল ইসলাম, অভয়নগর প্রতিনিধি তাওহীদ হোসেন ওসামা, কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু, পুড়াপাড়া প্রতিনিধি খলিলুর রহমান জুয়েল।
এর আগে, গত শনিবার তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
ছবিঃ
২৩/০৬/২৬