বকুল কুমার দেবনাথ ভেড়ামারা:
বিশ্ব মানবতার কল্যাণ ও দেশ মাতৃকার মঙ্গল কামনায় কুষ্টিয়ার ভেড়ামারার রথপাড়াস্থ শ্রী শ্রী রঘুনাথ মন্দিরে শুরু হয়েছে ৪০ প্রহর ব্যাপী শ্রী শ্রী
মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন। আগামী ২৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (১৫ই আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ) পর্যন্ত ৮ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব চলবে।
২১শে শ্রাবণ (০৭ই আগস্ট) শুক্রবার প্রেম শ্রীমদ্ভগবত গীতাপাঠ, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। "সেই তো তুমি ব্রজের কানাই কলিতে গৌর হরি, তোমারি নামে মুখরিত আজ ভেড়ামারা নগরী"—এই সুর ও সুধায় পুরো এলাকা এখন উৎস মুখর।
অনুষ্ঠানসূচি
তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান: ২২ থেকে ২৬ শ্রাবণ (০৮-১২ আগস্ট, শনিবার থেকে বুধবার) — ৫ দিন ব্যাপী ৪০ প্রহর মহানামযজ্ঞানুষ্ঠান।
অষ্টকালীন লীলা কীর্তন: ২৭শে শ্রাবণ (১৩ই আগস্ট, বৃহস্পতিবার)।
শ্রীমন্মহাপ্রভুর ভোগ মহোৎসব: ২৮শে শ্রাবণ (১৪ই আগস্ট, শুক্রবার) — কুঞ্জভঙ্গ, ভোগারাধনা ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ।
দধিমঙ্গল ও মহন্ত বিদায়: ২৯শে শ্রাবণ (১৫ই আগস্ট, শনিবার) — উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি।
পরিবেশনাকারী দল ও কীর্তনীয়া
অধিবাস, আরতি ও ভোগারাধনা: শ্রী শ্রী রঘুনাথ সংঘ, ভেড়ামারা, কুষ্টিয়া।
নামসুধা পরিবেশনায়: শ্রী নন্দন সম্প্রদায় (ঢাকা), শ্রী দুর্গা সেবা সংঘ (খুলনা), বেদবাণী সম্প্রদায় (কুমিল্লা), চন্দ্রাবলী সম্প্রদায় (বরিশাল), রূপশ্রী সম্প্রদায় (মাগুরা), রাধা বিনোদ সম্প্রদায় (কুষ্টিয়া) এবং সত্য নারায়ণ সম্প্রদায় (সিরাজগঞ্জ)।
অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশনায়: সুবীর বৈদ্য (ফরিদপুর), সুরঞ্জন সরকার শুভ (মানিকগঞ্জ) এবং পুষ্প রানী (বগুড়া)।
কুঞ্জ সেবায়: শ্রী তপন কুমার গোস্বামী।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো মন্দির প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে উঠেছে।