পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ নভেম্বর-২৬) সকাল ১০টায় বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাকক্ষে ওই অনুষ্ঠিত হয়।
বিএসপির সভাপতি কবি আহমদ রাজু’র সভাপতিত্বে সহসভাপতি আতিয়ার রহমানের পরিচালনায়
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ড. মোঃ মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে নজরুল বর্ষ উদযাপনে কবি কাজী নজরুল ইসলামের "বিদ্রোহী কবিতার শতবর্ষ : উন্নত মম শির" শিরোনামে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, অধ্যক্ষ ড.শাহনাজ পারভীন এবং কবি কাজী নজরুল ইসলাম-এর গীতি কবিতা " মোর প্রিয়া হবে এসো রানী দেবো খোঁপায় তারার ফুল " কবিতাটি মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যশোরের সহসভাপতি কথাসাহিত্যিক, ছড়াকার ও মানবতার ফেরিওয়ালা রাশিদা আখতার লিলি আলোচনা করেন।
অনুষ্ঠানে পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন, অধ্যাপক সুরাইয়া শরীফ, মোঃ মনিরুজ্জামান ও বকুল হক। কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, চৌগাছার সাহিত্য সমাহারের প্রতিষ্ঠাতা আবু রাসেল, বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড.মাহমুদা খানম,আনোয়ারুল করিম,আহমেদ মাহবুব ফারুক, সীমান্ত বসু, মোঃ নাসির উদ্দিন, মতিয়ার রহমান, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান প্রমুখ।
ছবিঃ
০৭/১১/২৬