নিজস্ব প্রতিবেদিক খুলনা।
বাংলাদেশ প্রেসক্লাব খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
১ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আটটায় হরিণটানা থানা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ প্রেসক্লাব খুলনা মহানগর শাখার আহ্বায়ক সর্দার বাদশা, সদস্য সচিব বাবুল সানা এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ বাবু,যুগ্ম আহ্বায়ক নিবাস ঢালী, আব্দুল মজিদ, আব্দুল আলিম, মশিউর রহমান, গাজী রোকনুজ্জামান, আসমা ইয়াসমিন পপি, কামরুল ইসলাম ও রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসিন সানা, সোনালী আক্তার জেরিন, ওয়ালীমা জেরিন, মোহাম্মদ জিয়াউর রহমান, মোহাম্মদ খাইরুল আলম লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করেন। এ সময় তিনি সমাজের নানা অনিয়ম দূর করতে এবং জননিরাপত্তা রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।