জেলা প্রতিনিধি, সাতক্ষীরা।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের একটি বাস খাদে পড়ে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পাটকেলঘাটা থানার শাকদাহ বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আনন্দ সাধু ৫৮ সে
পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রামের নিত্যানন্দ সাধুর পুত্র । খর্নিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুন্সি পারভেজ হাসান জানান,
ঢাকা থেকে সাতক্ষীরা উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের বাসটি ভোর সাড়ে ৪টার দিকে শাকদাহ বটতলা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও হতাহতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।