জেলা প্রতিনিধি সাতক্ষীরা।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দুইজন এবং নিয়মিত মামলার একজনসহ মোট তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২০ আগস্ট) পাটকেলঘাটা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কাশিয়াডাঙ্গা গ্রামের আনার শেখের ছেলে মো. মশিয়ার শেখ, অভয়তলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোকলেছুর রহমান, এবং খলিশখালী গ্রামের মৃত বিষ্টুপদ সাধুর ছেলে(৫০) গগন সাধু
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার (২০ আগস্ট) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।