তালা সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরা তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন। পাটকেলঘাটা থানার অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি (সাবেক) মৃনাল কান্তি রায়, জামায়াতে ইসলামের উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সেক্রেটারি (সাবেক) শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক ইদ্রিস আলী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খলিল নগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খলিশ খালি ইউপি চেয়ারম্যান সাব্বির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম, লালটুসহ প্যানেলচেয়ারম্যানবৃন্দ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মারুফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।