সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাই ছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-বিলাইছড়িতে টানা ভারী বর্ষণের ফারুয়া ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান উপজেলা বিএনপির সহ - সভাপতি শামসু তঞ্চঙ্গ্যা । বুধবার ( ৮ জুলাই) সকাল থেকে তিনি বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন । তিনি আরও জানান, এলাকা গুলো হলো - তক্তানালা, ওড়াছড়ি, যমুনা ছড়ি,যামু ছড়া, শুক্কর ছড়ি, চাইন্দা,আলেচং, রোয়াপড়া ছড়া, এগুজ্যা ছড়ি, ঝাংবিল, ফারুয়া বাজার, উলুছড়ি, তাড়াছড়ি, চাইন্দা পাড়া, গোয়াইন ছড়ি পাড়া সহ বেশকিছু এলাকা। এতে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
এছাড়াও যমুনা ছড়ির রবার্ট বম জানান, তাদের গীর্জায় বানের পানি ডুকেছে পড়েছে। এবং ঘর- বাড়িতেও। অনেক ক্ষতি হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে অনেক ঘর- বাড়ি, মদজিদ,গীর্জা এবং পাড়াকেন্দ্রে পানি ডুকে পড়েছে। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, কাজে বের হতে পারছে না নিম্ন আয়ের মানুষ। বিশুদ্ধ পানির সংকট হয়ে পড়েছে এলাকা গুলো, পানিবাহিত রোগ দেখা দিতে পারে। প্রবল স্রোত হওয়ায় যাতায়াত ও যোগাযোগে চরম অসুবিধা হচ্ছে। ক্ষয়- ক্ষতি পরিমাণ এখন নিরুপন করা সম্ভব হয়। আরো কয়েকদিন ভারী বৃষ্টিপাত হলে তলিয়ে যাবে ঐ এলাকাগুলো। ক্ষতিগ্রস্থ হয়েছে বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নও। সুদৃষ্টির প্রয়োজন প্রশাসন ও মন্ত্রণায়ের।