অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলার আংটিহারা গ্রামের লোকালয়ে থেকে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছটি সংরক্ষিত বনাঞ্চলের নদীতে অবমুক্ত করা হয়েছে ।
৮ জুলাই বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আংটিহারা গ্রামের লোকালয় থেকে কচ্ছপটি উদ্ধার করা হয় । খাশিটানা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন খান বলেন, একটি বিশ্বস্ত সুত্রে জনতে পারি আংটিহারা এলাকার লোকালয়ে একটি সামুদ্রিক কচ্ছপ আছে। পরে এমন সংবাদের ভিত্তিতে খাশিটানা বন টহল ফাঁড়ির বন রক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছপটি উদ্ধার করে তার ওজন মেপে তার শারিরীক অবস্থা পরীক্ষা করে সংরক্ষিত সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে ।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, উদ্ধারকৃত কচ্ছপটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে ।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক বন বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কচ্ছফটি উদ্ধার করা হয় । পরে সেটি উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শাকবাড়ীয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০৯/০৭/২৬ ইং।