অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, প্রভাষক মিজানুর রহমান, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের ম্যানেজার অশোক কুমার রায়, ফিল্ড অফিসার মহিমা আক্তার, সিপিপি সদস্য মনিরা রউফ, নারী নেত্রী মুর্শিদা খাতুন প্রমুখ।
সভায় দূর্যোগের প্রস্তুুতি, পরবর্তী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১৩/০৫/২৬ ইং