পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।
যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা বাজার নিউমার্কেটে (চুকনাগর) অবস্থিত মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ পুরস্কার ও অফারের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রচার ব্যানারে জানানো হয়েছে, ১০ হাজার টাকার মার্কেট করলেই ক্রেতারা নিশ্চিত পুরস্কার পাবেন। পুরস্কারের তালিকায় রয়েছে এফজেড গাড়িসহ স্বর্ণের চেইন, ফ্রিজ, মোবাইল ফোনসহ হাজার হাজার পুরস্কার।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ অফারও প্রচার করা হয়েছে। অফারটি শারদীয় দুর্গাপূজার দশমী পর্যন্ত কার্যকর থাকবে। একই সঙ্গে নির্ধারিত সময় অনুযায়ী পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মমতা বস্ত্রালয় এন্ড শপিং কমপ্লেক্সের মালিক মহাদেব পাল জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ক্রেতাদের জন্য এ বিশেষ আয়োজন করা হয়েছে।
ছবিঃ
১৩/০৯/২৬