পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
কেশবপুরে আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র কেশবপুরের আহবায়ক সম্রাট হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
ছবিঃ
২৩/১১/২৬