পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
যশোরের কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মধ্যবর্ষ পরীক্ষার ফলাফল অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই-২৬) বিদ্যালয়ের হল রুমে সুপারিনটেনডেন্ট সামছুন নাহার-এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও মধ্যবর্ষ পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশিদ বুলবুল, শিক্ষক আশরাফুজ্জামান, এস কে আব্দুর রহিম, শাহানা পারভীন, শুভাশিস দত্ত প্রমূখ।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ তরিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, রেশমা খাতুন, রত্না খাতুন, ঝর্না দাম প্রমুখ। শেষে ষষ্ট সপ্তম অষ্টম নবম শ্রেনীর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন সুপারিনটেনডেন্ট সামছুন নাহার।
প্রাণবন্ত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা-সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অভিভাবকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ
৩০/০৭/২৬