পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং এইচডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীসহ উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ।
শুক্রবার (১২ জুন-২৬) সকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে কেশবপুর উপজেরা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম-এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,কেশবপুর থানার অফিসার ইনচার্জ মেছাঃ রোকসানা খাতুন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অবসবপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার নায়েবে আমীর মোঃ সাইদুর রহমান, কেশবপুরের পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর উপজেলা এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেশকাতুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোক্তার আলী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তা ছাড়া উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। তরুণদের চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।
উদ্বোধনের পর অতিথিরা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক, উদ্ভাবনী ও সৃজনশীল প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞানমনস্কতা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনীতে উপজেলার ৩৫ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় প্রথম, ভরত ভায়না মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় এবং মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পর্যায়ের দর্শকেরা উপস্তিত ছিলেন। কেশবপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এটি একটি ব্যতিক্রমধমী কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
প্রথম স্থান অধিকারী মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম (ভারপ্রাপ্ত) জানান, আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করেছে। সংশ্লিষ্ট শিক্ষকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীরা এ পর্যন্ত আসতে পারায় সকলকে ধন্যবাদ। সকলের কাছে দোয়া প্রার্থী যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি
ছবিঃ
১২/০৬/২৬