পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিয়।
যশোরের কেশবপুর উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের রেজাকাটি গ্রামে গভীর রাতে নৈশকালীন পাহারারত স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় চুরি-ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয়দের দাবি, রোববার (৪ অক্টোবর-২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রেজাকাটি পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে সন্দেহজনক অবস্থায় ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চেতনা নাশক ওষুধ, তালা ও গ্রিল কাটার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আটক ব্যক্তির নাম মোঃ আক্তারুল ইসলাম। পিতার নাম মোঃ আব্দুর রহমান সরদার। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর কাঁঠালতলা এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার সঙ্গে থাকা আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রাতেই কেশবপুর থানা পুলিশ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
সাম্প্রতিক সময়ে কেশবপুরের বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। তাই এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
একই সঙ্গে চুরি-ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হচ্ছে।
রেজাকাটি গ্রামের নৈশকালীন পাহারায় থাকা সাহসী স্থানীয় বাসিন্দাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাদের সম্মিলিত তৎপরতার কারণেই সন্দেহভাজন একজনকে আটক করা সম্ভব হয়েছে। রোববার সকালে ধৃত ডাকাত আখতারুল ইসলামকে কেশবপুর থানা থেকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
ছবিঃ
০৪/১০/২৬