পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর-২৬) সকালে কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
এ সময় আরো বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, এনসিপির মুখ্য সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ।
আলোচনা সভার পূর্বে ছাত্র-ছাত্রী ও উপস্থিত অতিথিদের সমন্বয়ে একটি র্যালি প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়।
ছবিঃ
০৮/০৯/২৬