পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।
যশোরের কেশবপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার মাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর-২৬) অসকস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতেই সংস্থার সদস্য সার্জেন্ট রেজাউলের আম্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট রফিকুল ইসলাম। একই সঙ্গে সংগঠনের সকল সদস্য, তাদের পরিবার এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান। প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপদেষ্টা ড. হাবিবুর রহমানসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পরও তারা সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের সম্পৃক্ত রেখেছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং সমাজের কল্যাণে ভালো কাজ করার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। সভায় সংগঠনের সভাপতি, সম্পাদক ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা সংগঠনের বর্তমান কার্যক্রম, সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস ও সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান ও কর্পোরাল শহীদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু।
ছবিঃ
২৬/০৯/২৬