পরেশ দেবনাথ, নিশেষ প্রতিনিধি ।
কেশবপুর উপজেলার দুই নং সাগরদাঁড়ী ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সুরাইয়া খাতুন।
সোমবার (১৭ আগষ্ট-২৬) সকাল ১১ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে ওই সভার আয়োজন করা হয়। সভায় চিংড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব সদর উদ্দিন মোড়ল-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব মোশারাফ হোসেন-এর সঞ্চালনায় সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যশোর জেলা ছাত্রদলের সাবেক নেতা শাহীন সরদারের সহধর্মিনী সুরাইয়া শাহীন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা এবং কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব শেখ সিরাজুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম। ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিদ্যুৎসাহী সদস্য নুরুল ইসলাম মোল্লা, অভিভাবক সদস্য সিরাজুল শেখ, অহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি বাবু দীপঙ্কর, মহিলা অভিভাবক সদস্য রেশমা খাতুন ও শারমিন খাতুন। উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী সরদার, মফিজুল ইসলাম সরদার, ফজলু সরদার, জাহিদ হাসান, আবু হুরায়রা।
উপস্থিত ছিলেন, বিদ্যালয় এর সিনিয়র শিক্ষিকা শাহনাজ পারভীন ও শাহানারা পারভীন। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং সভা শেষে শিক্ষার্থী ও শিক্ষাকদের উদ্দেশ্যে নতুন কমিটি সভাপতি বলেন বিগত দিনের সকল ভেদাভেদ ভুলে বিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।পরিশেষে সকলের সুসাস্থ ও দীর্ঘ আয়ু কামনা করেন।
ছবিঃ
১৭/০৮/২৬