1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বাস্থ্য মন্ত্রী কর্তৃক তালা হসপিটাল আকস্মিক পরিদর্শন । কেশবপুর এসএসসি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের নতুন কমিটি গঠন। কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান। কেশবপুরে প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান। বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান। কেশবপুরে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নিহত। মুক্তাগাছায় শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন। আধুনিক জিয়া হল নির্মাণের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন কমিটির মানববন্ধন। যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কেশবপুরে সড়ক দুর্ভোগে সাগরদত্তকাটির ভুক্তভোগী মানুষ।

হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ২৪৪ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের আলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র সুজন আলিনগর (মেম্বার বাড়ি) গ্রামের সফিক মিয়ার ছেলে। সে গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের এইএসসির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে বৃষ্টির মধ্যে শখের বসে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যায় সুজন। তখন হঠাৎ বজ্রপাতে আহত হলে তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগানের বেলাবিল এলাকায় কানা লাল মুন্ডার গোয়াল ঘরে বজ্রপাতে একটি মহিষ ও একটি গরু মারা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT