1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার(১৬ জুন) উপজেলা পরিষদ হল রুমে বেসরকারী সংগঠন লিডার্সের আয়োজনে ক্ষমতায়নের মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তন অভিযোজন শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। লিডার্সের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর থানার তদন্ত অফিসার পিয়ার উদ্দীন,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির প্রমুখ।

লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় প্রকল্প বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপন করেন লিডার্স কর্মকর্তা জয়দেব জোয়ারদ্দার।

সভায় জানানো হয় ২১৬০টি পরিবারকে জলবায়ু সহিষ্ণু কৃষি পদ্ধতি ব্যবহার করা,জলবায়ু সহনশীল আয় সৃষ্টি করা,মিনি পুকুর খনন ,জলবায়ু সহনশীল দল গঠন সহ অন্যান্য কার্যক্রম করা হবে । জার্মানির ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহায়তায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতাবৃদ্ধিতে ২০২৮ সাল পর্যন্ত এ কার্যক্রম চলবে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার চারটি ইউনিয়নে।

ছবি- শ্যামনগর প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও শামসুজ্জাহান কনক।

রনজিৎ বর্মন
তাং-১৬.৬.২৬
মোবা-০১৭১২৪৪৮৯৬০

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT