1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আবারও ভূমিকম্প অনুভূত। ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার। শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু। বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

শালিখায় দুই লক্ষাধিক টাকার অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে ভস্ম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬২ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় মৎস্য সম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে উপজেলা প্রশাসনের পরিচালনায় ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বছরব্যাপী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৮ টি চায়না দোয়ারী ও ১২০ পিস অবৈধ কারেন্ট জাল (২৫ হাজার মিটার) জব্দ করা হয় যা আজ সোমবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ভস্ম করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মু: সেকেন্দার আলী, উপজেলা ক্ষেত্র সহকারী সোহেল রানা ও খন্দকার এজাজ হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য দস্যু দমন করতে আমাদের এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সবাইকে অবৈধ মৎস্য সরঞ্জাম দিয়ে মাছ শিকার না করার আহ্বান জানান।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT