1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৭১ বার পঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে হারুনুর রশিদ ওরফে কসাই হারুন (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে দূর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এদিন দিবাগত রাত একটার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। রাত দেড়টার দিকে সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হারুনের জেঠাতো নুরে আলম।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে হারুনের মৃত্যু হয়। তার মৃতদেহ লক্ষ্মীপুরে নিয়ে আসা হচ্ছে।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে এলাকাবাসী তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পথেই মারা যান তিনি।

হারুন ফতেহপুর গ্রামের হোসেন ব্যাপারীর পুত্র এবং দত্তপাড়া বাজারের গোশতের ব্যবসায়ী। এছাড়া তিনি বশিকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, হারুন তার বাড়ির পাশের বটের পুকুর পাড় সংলগ্ন একটি চা দোকানে বসে ছিলেন। রাত প্রায় ৯টার দিকে একটি সিএনজি অটোরিক্সাযোগে ৫-৬ জন অজ্ঞাত সন্ত্রাসীরা এসে হারুনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘটনানস্থল ত্যাগ করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কি কারণে তিনি হামলার শিকার হয়েছেন- এ বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য পাওয়া যায়নি।

রাত ১১টার দিকে সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক রেজাউল করিম মাসুম জানান, রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখম অবস্থায় হারুন নামে এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়েছে। হারুনের শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ সময় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

জেলা পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহিৃত করে গ্রেপ্তারের অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT