1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে সবজি ব্যবসায়িকে হত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

 

মোশারফ হোসেন(মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জে রবিন মিয়া (২২) নামে এক সবজি ব্যবসায়িকে হত্যা করে ইজিবাইক ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ৮ টার দিকে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকার একটি ফসলি জমি থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রবিন ভাড়ারিয়া ইউনিয়নের কলাসি গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত তিনটার দিকে রবিন একই গ্রামের হিরনের ইজিবাইকে করে মানিকগঞ্জ সবজির আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে বেতিলা-বালিরটেক সড়কের তেরদোনা এলাকায় আসলে রাস্তায় বাঁশ ফেলে ৮/১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এরপর দুইজনকে দুই দিকে নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাতের কারনে জ্ঞান হারান হিরণ। জ্ঞানফিরে ব্যবসায়ী রবিনের হাত পা বাঁধা ও বিবস্ত্র মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হয়।

ইজিবাইক চালক হিরন জানান, দুর্বৃত্তরা তার ইজিবাইক, তার কাছে থাকা নগদ আড়াই হাজার টাকা ও রবিনের কাছে থাকা ১০/১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই, পুর্বশত্রুতা নাকি অন্যকোন কারনে এই হত্যাকান্ড ঘটেছে তার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT