1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আবারও ভূমিকম্প অনুভূত। ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার। শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু। বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

মাটিরাঙ্গা ও গুইমারা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

আবদুল জলিল।

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

 

১২ অক্টোবর মঙ্গলবার রাতে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। ওই দিন রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

প্রার্থীরা হলেন,তাইন্দং ইউনিয়নের-মোঃ পেয়ার আহাম্মদ মজুমদার,তবলছড়ি-নুর মোহাম্মদ বড়নাল-মো. ইউনুস মিয়া,আমতলি-মো. আবদুল গনি,গোমতি-মো.তফাজ্জল­ হোসেন,বেলছড়ি-মো. রহমত উল্লাহ ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নের – হেমেন্দ্র ত্রিপুরা। অপরদিকে গুইমারা সদর ইউনিয়নে-নির্মল নারায়ন ত্রিপুরা,সিন্দুকছড়ি-­রেদাক মারমা ও হাফছড়িতে-মংশে চৌধুরী।

 

ইতিমধ্যে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

প্রসঙ্গত,গত ২৯ সেপ্টেম্বর বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর।

 

এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর ও ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT