1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি। বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত। কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার। কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ। বিলাইছড়িতে বানবাসীদের পাশে এগিয়ে এল বৌদ্ধ ভিক্ষরা—ও। কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা। বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । মকালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।

মহম্মদপুৱের বাবুখালী খেয়াঘাটে ভাড়া বেড়েছে তিন গুন,

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৬৮ বার পঠিত

করোনা ও লকডাউন অজুহাতে বাবুখালীর হরিনাডাঙ্গা পূর্বপাড়া খেয়াঘাট ও দাতিয়াদাহ মোল্যাবাড়ি খেয়াঘাটের ভাড়া তিন গুন বেড়েছে।
নিজেদের ইচ্চা মত ৫ টাকার ভাড়া প্রথমে ১০ টাকা পরে তা বাড়িয়ে ২০ টাকায় করেছে। কোন জবাবদিহিতা না থাকায় নিজেদের ইচ্ছা মত দিনদিন ভাড়া বাড়াচ্ছেন ঘাট ইজারাদাররা।

খেয়া ঘাটের নিয়ম এখন অনিয়মে পরিনত হয়েছে।

গড়ে প্রতিদিন ১০০ জন যাত্রী পার হলে আয় ২০০০/ টাকা। সেখানে ৪০ হাজার টাকা দিয়ে এক বছর ঘাট ইজারা নিয়ে আয় হয় ৭ লক্ষ ৩০ হাজার টাকা।

কৃষি কাজের শ্রমিক হিসাবে প্রতিদিন কামারখালীতে শ্রম বিক্রি করতে যায় অর্ধশতাধিক মানু্ষ। তারাও ২০ টাকা করে ভাড়া দেয়। যাত্রীদের জিম্মি করেই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে জানা গেছে। মোটরসাইকেল সহ যাত্রী পার হলে দিতে হবে ৫০ থেকে ৭০ টাকা।
অন্যদিকে, সন্ধ্যার পর ঢাকা বা ভিন্ন কোন জেলা থেকে নদী পার হলে তাকে গুনতে হয় ১শ থেকে দেড়শো টাকা।

হরিনাডাঙ্গা পূর্বপাড়া ঘাট ইজারাদার সিরাজুল ইসলাম (সিরাজ) বলেন, আমি চেয়ারম্যানকে ৪০ হাজার টাকা দিয়ে ঘাট ইজারা নিয়েছি। লকডাউনের কারনে ২০ টাকা করে নেওয়া হচ্ছে। তেল খরচ ও ট্রলার মেরামতে টাকা খরচ হয়ে যায়।

বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, যদি ইজারাদাররা জনপ্রতি ২০ টাকা ভাড়া নেয় তবে সে চরম অন্যায় করেছে। দ্রুতই খোঁজ নিয়ে দেখা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT