1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
উপকূলীয় ভোট কেন্দ্রে ড্রোন ক্যমেরায় নজরদারিতে থাকবে কোস্ট গার্ড। শ্যামনগরে ধানের শীষের প্রাথী ড.মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা। নির্বাচনে সারা দেশে দুই দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে। খুলনা বটিয়াঘাটা জুট মিলে অগ্নিকান্ড। বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে। শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম। ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। বিলাইছড়িতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে  প্রচারণা: এনসিপি মনোনীত অ্যাম্বাসেডরের সমর্থনে গণসংযোগ। রমজানে অফিস সময় নির্ধরণ। সাতক্ষীরা-৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে- ড. মনিরুজ্জামান।

মধুপুরে ৪ ইটভাটার মালিককে সাড়ে ৪লক্ষ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ বার পঠিত

মধুপুরে ৪ ইটভাটার মালিককে সাড়ে ৪লক্ষ টাকা জরিমানা

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে চার ইট ভাটার মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(১২ জানুয়ারী) মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় মধুপুরের বিভিন্ন ইটভাটায় বনজ সম্পদ লাকড়ী পোড়ানোর হচ্ছে এবং বিষয়টি সম্প্রতি প্রশাসনের নজরেও আসে। বুধবার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সহ মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন দড়িহাতিল গ্রামের তিতাস ব্রিকস্ ও মধুপুর ব্রিকস্ এবং কুড়ালিয়া গ্রামের সিটি ব্রিকস্ ও দূর্গাপুরের রিপন ব্রিকস্ কয়লার পরিবর্তে বনজ সম্পদ লাকড়ী পোড়াতে দেখেন। পরে তিনি তিতাস ব্রিকস্ এর মালিক মো. ছানোয়ার হোসেনকে ১লাখ ৫০ হাজার, সিটি ব্রিকসে্র মালিক জুবাইদুল কবীর, মধুপুর ব্রিকসে্র মালিক মহিউদ্দিন ও রিপন ব্রিকসে্র মালিক আবু হানিফাসহ প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাপস চন্দ্র পাল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হেমায়েল কবীর, মধুপুর থানার এসআই মিজানুর রহমান, প্রেসক্লাব মধুপুর এর সাধারণ সম্পাদক বাবুল রানা প্রমুখ।
ভাটা মালিকদের ১৫ দিনের মধ্যে জ্বালানি কাঠ পোড়ানো বন্ধের মচলিকা নেওয়া হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাপস চন্দ্র পাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT