1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

মতলব দক্ষিণে ৮টি টিকা কেন্দ্র পরিদর্শন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি ঃ

 

চাঁদপুরের মতলব দক্ষিণের ৮টি টিকা কেন্দ্রে ৪ হাজার ৮শ জনকে করোনা টিকা প্রদান করা হয়েছে। ৭ আগস্ট শনিবার টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওসার হিমেল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া, উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ নেতা এম.এ আজিজ বাবুল, তোফাজ্জল হোসেন, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আঃ আল মামুন, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, নারায়নপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান, রোটারী ক্লাব মতলবের প্রেসিডেন্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদ হক জানান, টিকা গ্রহণকারীদের মধ্যে মুক্তিযোদ্ধা, বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধীরা ছিল। প্রধামন্ত্রীর প্রতিশ্রæতি অনুযায়ী ধাপে ধাপে সকলকেই টিকা প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল জানান, একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট ৮টি টিকা কেন্দ্রে ৪৮০০জনকে স্বাস্থ্যবিধি মেনে টিকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকলকেই টিকা প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT