1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

বিধিনিষেধ বাড়বে কি না, জানা যাবে আজ মঙ্গলবার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার পঠিত

করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধ আর বাড়ানো হবে কি না সে সিদ্ধান্ত নিতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় মোট ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও ১৬ জন সচিব অংশ নেবেন। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।

সংক্রমণ ঠেকাতে অন্তত ১০দিন বিধিনিষেধ বাড়ানোর জন্য গত শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে সুপারিশ করা হয়। এদিন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, যেভাবে করোনার সংক্রমণ বাড়ছে, আমরা কীভাবে এ সংক্রমণ সামাল দেব?, রোগীদের কোথায় জায়গা দেব?।

তিনি আরও বলেন, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি।

দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার এখনও ঊর্ধ্বমুখী। এ অবস্থায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও বাড়তে পারে। তবে জীবন-জীবিকার স্বার্থে কিছুক্ষেত্রে শিথিলতাও থাকতে পারে। এ বিষয়ে এ আন্তঃমন্ত্রণালয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT