1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ। কেশবপুরে হরিহর নদীর পাড় ধসে নদীগর্ভে, ৪ বসতঘরের বাসিন্দাদের পাশে ইউএনও। “আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ!

বাগেরহাটে তিন মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোরের ২ সদস্য আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩২৪ বার পঠিত

মোঃ আনিসুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত ৩০শে জুলাই শুক্রবার গভীর রাত্রে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট বাসষ্ট্যান্ড এলাকা থেকে মোঃ রাজু হাওলাদার (২৪) নামের একজন মোটরসাইকেল মেকানিক কে আটক করে, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মোতাবেক অভিযানে শরনখোলা পূর্ব রাজাপুর গ্রামের ইউসুফ মুন্সী(৬৫) নামক এক বৃদ্ধের হেফাযতে থাকা তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ বৃদ্ধকে আটক করে নিয়ে আসেন। এ ব্যাপারে বাগেরহাট পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র বাগেরহাটের বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে আসছিলো এ ব্যাপারে বাগেরহাট জেলা পুলিশের তৎপরতার অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম তদন্তে নেমে শরণখোলা এলাকার মোটরসাইকেল মেকানিক রাজুকে প্রাথমিক ভাবে সনাক্ত করে এবং অভিযান পরিচালনা করে আটক করে, ব্যাপক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি মোতাবেক শরনখোলা থেকে ইউসুফ মুন্সী(৬৫) নামক একজনকে আটক করে তার হেফাযতে রাখা ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য জোর তৎপরতা অব্যাহত রয়েছে । উল্যেখ্য বেশ কয়েক দিন যাবৎ বাগেরহাট জেলায় ব্যাপকহারে মোটরসাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। উল্যেখ্য গত কয়েকদিন আগে প্রথম আলো’র বাগেরহাট জেলা প্রতিনিধি ইনজামামুল হক এর একটি সুজুকি মোটরসাইকেল তার অফিসের সামনে থেকে চুরি করে নিয়ে যায়। এখোনো মোটরসাইকেলটির কোনো হদিস মেলেনি।বাগেরহাটে মোটরসাইকেল চোরের বড় একটা টীম সক্রিয় রয়েছে বলে মনে করছেন জনসাধারণ।এরা মূহুর্তের মধ্যে মালিকের অবর্তমানে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

 

 

## মোঃ আনিসুর রহমান, বাগেরহাট জেলা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT