1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আবারও ভূমিকম্প অনুভূত। ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার। শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু। বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

ফেনীতে পুলিশ সুপার খন্দকার নুরুন্নবীর বিদায় অনুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

 

ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ

খোন্দকার নূরুন্নবীর মতো পুলিশ থাকলে আইনশৃঙ্খলা ভালো থাকে-নিজাম উদ্দিন হাজারী এমপি।

ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ‘পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী গত ২ বছর চার মাস অত্যন্ত সততা-নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি ফেনীর প্রতি অনেক আন্তরিক ছিলেন। একটি জেলার পুলিশ সুপার আইনশৃঙ্খলার সর্বোচ্চ ব্যক্তি। উনি চাইলে সবার সাথে সমানভা বে মিশতে পারেননা। সবার সাথে মেলামেশা করলে তাহলে কারো ভয় থাকেনা । কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে ঠিকই সব কাজ করেছেন। গত ১৬ অক্টোবর বিএনপি-জামায়াত যে তান্ডব চালিয়েছে সেদিন তিনি মাথায় হেলমেট পরে প্রত্যেকটি জায়গায় অবস্থান নিয়েছেন। আমি সেদিন উনাকে চিনতে পারিনি। এ ধরনের পুলিশ কর্মকর্তা সারাদেশের সব জেলায় থা কলে আমি মনে করি সেই জেলায় অবশ্যই আইনশৃঙ্খলা ভালো থাকে।’

 

রবিবার রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের বেষ্ট ইন চাইনীজ রেষ্টুরেন্টে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলার জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুসেলিম মাহমুদ উল হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী মডেল থানার

ওসি সাজেদুল ইসলাম পলাশ, সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উল্লাহ বি.কম।

 

নিজাম হাজারী আরো বলেন, ‘একজন পুলিশ সুপারের কাছে অনেকে ন্যায্য-অন্যায্য চাওয়া-পাওয়া থাকে। যেখানে অন্যায্য চাওয়া উনার পক্ষে

পূরণ করা সম্ভব নয়। তখন আমরা বিরাগভাজন হই। তখন মনে হয় যেন তিনি আমাদের কথা শুনছেন না, সেটি আমরা বিশ্বাস করিনা।

অনৈতিক কাজের জন্য কখনো তদবীর করিনি, রাষ্ট্রের স্বার্থে কথা বলেছি।’

 

ফেনীকে সুন্দরভাবে পরিচালনা করেছেন উল্লেখ করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খোন্দকার নূরুন্নবী ইতিপূর্বেবদলীর জন্য চেষ্টা করেছেন। আমি তাকে বলেছি-ফেনী জেলাকে সুন্দরভাবে পরিচালনা করছেন দ্বিতীয় কোন জেলায় সেটি পারবেন না। প্রত্যেকটি জায়গায় মন্ত্রী-এমপি থাকেন। সুতরাং মাঝখানে থেকে বিব্রতবোধ করবেন। ফেনীতে যে সুন্দর পরিবেশ রয়েছে দেশের কোন জায়গায় সেটি

পাবেন না।’

 

খোন্দকার নূরুন্নবীর সফলতা কামনা করে নিজাম হাজারী বলেন, ‘আগামী কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে অতিরিক্ত ডিআইজি হবেন,

পর্যায়ক্রমে ডিআইজি হবেন, অতিরিক্ত আইজি হবেন। আল্লাহ ভাগ্যে রাখলে আইজিপিও হবেন। আমরা প্রত্যাশা করি উনি সর্বোচ্চ জায়গায়

অধিষ্ঠিত হোন। আপনি যেখানে থাকেন ফেনীবাসীর দোয়া থাকবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT