1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড় হইতে, বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল থেকে দেশের শুরু হবে এইচ এস সি ও সমমান পরিক্ষা শুরু হবে পরিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ও জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালিত হয়।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টং ঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, কালীগঞ্জে প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, হইতে বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একটি বড় অংশ অবৈধভাবে দখল করায় ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ থাকছে না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তেমনি সড়কে তৈরি হতো তীব্র যানজট ও জনভোগান্তি। বিশেষ করে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলার অনেকটাই কমে আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম জানান, ফুটপাত দখলমুক্ত করতে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT