1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ। পাটকেলঘাটায় বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার। তালায় জামায়াতের বিশাল গণমিছিল, ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবি। কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণ মিছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, প্রথম পুরস্কার ০২১৮৪০৭

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১০১৯ বার পঠিত

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১০৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়।

একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয়। ড্র-তে সব সিরিজের ০২১৮৪০৭ নম্বর প্রথম ও ০৫৫১৯৮৫ নম্বর দ্বিতীয় পুরস্কার পেয়েছে।

জয়ী হিসেবে প্রথম পুরস্কার প্রত্যেকে ছয় লাখ ও দ্বিতীয় পুরস্কার তিন লাখ ২৫ হাজার টাকা করে পাবেন।

বন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেয়া হয়।

এবারের ড্রয়ে তৃতীয় পুরস্কার হলো এক লাখ টাকা। এই পুরস্কারের বিজয়ী নম্বর দুটি হলো যথাক্রমে- ০৩৮৪৪৫৪ এবং ০৯২৪১৩১। এছাড়া চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকার বিজয়ী নম্বর দুটি হলো- ০২৭৬০৫৮ ও ০৯৫৫৮৪৮।

এদিকে পঞ্চম পুরস্কার বিজয়ী ৪০ জন ১০ হাজার টাকা করে পাবেন।

এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত প্রাইজবন্ডসমূহ থেকে ৬৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট দুই হাজার ৯৯০টি পুরস্কার ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ছয় লাখ টাকা প্রতি সিরিজের একজন করে পাবেন মোট ৬৫ জন, তিন লাখ ২৫ হাজার টাকা পাবেন ৬৫ জন, এক লাখ টাকা করে পাবেন ১৩০ জন, ৫০ হাজার টাকা করে পাবেন ১৩০ জন ও ১০ হাজার টাকা করে পাবেন দুই হাজার ৬০০ জন।

১০ হাজার টাকা বিজয়ী ৪০টি পুরস্কারের সব সিরিজের নম্বরগুলো হলো- ০০০৪৮৮৩, ০০১৪৪৫৭, ০০৩৫৮০৭, ০০৮০২১৭, ০১০৮৬১৮, ০১৩৫৩৯৬, ০১৬২৪২৬, ০১৬২৭০৬, ০১৬৪৮৪৪, ০২১৮২৯৮, ০২৫৯৮৫৮, ০২৯৩৪৩৪, ০২৯৩৯৩৮, ০২৯৮৩৪২, ০৩৭২৯৫৬, ০৪২১৩৬৭, ০৪৬৮২৪৬, ০৪৮২২৪৬, ০৪৯৫১৫১, ০৫৩২৭৬১, ০৫৪৭৯২২, ০৬২৪৭০৮, ০৬৪৮৯৯৮, ০৬৫৮৪৮৪, ০৭০৪৯৩৭, ০৭০৫৯৬, ০৭৯৫১২৩, ০৮০৭৬৯৫, ০৮৩৭৬২১, ০৮৫৩৬৮৪, ০৮৬০৬৯৬, ০৮৬৭৬৮৬, ০৮৯৮৮৮৬, ০৯৩০২৯৯, ০৯৩০২৮৬, ০৯৫৫৭১২, ০৯৬৮৫৮৭, ০৯৭৭২৬৭, ০৯৮৬৪৪৪।

প্রতি তিন মাস পর পর ওই মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT