1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আবারও ভূমিকম্প অনুভূত। ছেলেকে ষ্টেশনে পৌঁছে ফেরার পথে প্রাণ গেল বাবার। শ্যামনগরের চারণ কবি চারু চন্দ্রের মৃত্যু। বিলাইছড়ি যুবদলের সভাপতি কাদের এর নেতৃত্বে কাদামাটির উপর শক্ত মাটি বসিয়ে যাতায়াতের সুবিধা। কয়রায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনোত্তর কুশল বিনিময় করলেন মনিরুল হাসান বাপ্পী। বিলাইছড়ির দুর্গম ৫ কেন্দ্রের জনবল ও সরঞ্জাম হেলিকপ্টারে ফিরলো সদরে। সুন্দরবন দিবসের অঙ্গীকার হোক সুন্দরবন ভালো থাকলে, ভালো থাকবে দেশ।, শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস পালিত। খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনে আবুল কালাম আজাদ বেসরকারীভাবে নির্বাচিত । ২৯৯ আসনের চুড়াম্ত ফলাফল প্রকাশ ইসির।

পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ বোনের হাতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা বোন খুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৭০ বার পঠিত

এম এফ এইচ রাজুপিরোজপুর প্রতিনিধি:

 

পিরোজপুরের ইন্দুরকানীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় বোনের হাতে ছোট বোন খুন হয়েছে।

 

আজ শনিবার সকালে উপজেলার পাড়েরহাট বন্দরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মাকনু আক্তার (৪০) প্রাথমিক বিদ্যালয়ের অপসরপ্রাপ্ত একজন শিক্ষক এবং ঢাকায় বাস করেন।

 

নিহতের স্বামী কলেজ শিক্ষক কামাল হোসেন জানান, তার শশুর মৃত আব্দুর রব তালুকদারের পৈত্রিক সম্পত্তি নিয়ে তার স্ত্রী মাকনু এবং তার স্ত্রীর বড় বোন কামরুন্নাহার মিনু’র মধ্যে গান চলছিল। এ নিয়ে তাদের মধ্যে পাড়েরহাট বাবার বাড়িতে সালিশ হওয়ারও কথা ছিল। তাই গত বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে তিনি পাড়েরহাটে আসেন। এরপর সালিশ না হওয়ায় আজ তিনি স্ত্রীকে নিয়ে ইন্দুরকানী থানায় অভিযোগ দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে মিনু এবং তার দুই মেয়ে ও এক ছেলে মিলে মাকনুকে বেধড়ক পিটাতে শুরু করে।

 

তাকে সেখান থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় মিনু এবং তার তিন সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম শামীম আহমেদ। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT